পুরুলিয়া ১: জনসংযোগ বাড়াতে অভিনব উদ্যোগ: পুরুলিয়ার সমস্ত থানা এলাকায় বিলি করা হচ্ছে পুলিশের জরুরি ফোন নম্বর
পুলিশের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব দূর করতে এবং জনসংযোগ আরও সুদৃঢ় করতে এক বিশেষ উদ্যোগ নেওয়া হলো পুরুলিয়া জেলায়। পুরুলিয়ার পুলিশ সুপারের নির্দেশানুযায়ী, টামনা থানা সহ জেলার বিভিন্ন থানা এলাকায় বর্তমানে একটি বিশেষ জনসচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে। সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে একটি করে জরুরি তথ্যপত্র। এই তথ্যপত্রগুলিতে বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি যোগাযোগ নম্বর দেওয়া থাকছে, যার মধ্যে উল্লেখযোগ্য, স্থানীয় থানার নির্দিষ্ট নম্বর।