রায়গঞ্জ: প্রচার শুরু করলেন রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত,তার প্রচারে প্রিয়াঙ্কা গান্ধী আসবেন বলেও জানান তিনি
প্রচার শুরু করলেন রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। মঙ্গলবার সকালে রায়গঞ্জ বিধানসভার ১০ নম্বর মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রচার শুরু করেন তিনি। দুর্নীতিকে হাতিয়ার করেই মূলত নির্বাচনী প্রচার করবেন বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও কর্ম সংস্থান, ব্যবসা বানিজ্য, কলকারখানা, বেহাল স্বাস্থ্য ব্যবস্থা সহ একাধিক ইস্যুকে হাতিয়ার করে প্রচার চালাবেন বলে জানিয়েছেন মোহিত সেনগুপ্ত। তাঁর প্রচারে প্রিয়াঙ্কা গান্ধীও আসবেন বলে জানিয়েছেন মোহিত বাবু।