রঘুনাথপুর ১: রঘুনাথপুরের দুরমুট গ্রামে কারখানা গড়ার জন্য রঘুনাথপুরের SDOঅফিসে জনশুনানি,জমিহারাদের একাংশ ঢুকতে নাপেয়ে বিক্ষোভ দেখাল
পুরুলিয়ার রঘুনাথপুর ১নম্বর ব্লকের নতুনডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুরমুট এলাকায় নাক্ষিত আয়রন অ্যান্ড স্টীল প্রাইভেট লিমিটেড দুশো একর জমির উপর চার হাজার কোটি টাকা বিনিয়োগ করে ইস্পাত কারখানা গড়বে।চলতি মাসের 17ই আগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সেই কারখানা গড়ার জন্য শিলান্যাস করার কথা রয়েছে।তার আগে আজ মঙ্গলবার দুপুর 12টা থেকে রঘুনাথপুরের SDOঅফিসের সভাকক্ষে পরিবেশগত ছাড়পত্রের জন্য জনশুনানীর আয়োজন করা হয়েছিল।