কল্যাণীর জেএনএম মেডিকেল কলেজের হোস্টেল থেকে ডাক্তারি পড়ুয়ার পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। জানা যায় কল্যাণী জহরলাল নেহরু মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়া পুলক হালদার, বাড়ি ডায়মন্ড হারবার, এমবিবিএস ফাইনাল বর্ষের পড়ুয়া। কলেজের বয়েজ হোস্টেলেই থাকতেন। বৃহস্পতিবার সকালে হোস্টেলের বন্ধ ঘর থেকে দুর্গন্ধ বেরুতে দেখে সন্দেহ হয় অন্য পরুবাদের, খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ওই ডাক্তারি পড়ুয়ার পচাগুলা দেহ উদ্ধার করে।