মানবাজার ২: পুরুলিয়ার বোরো থানার যমুনা বাঁধ গ্রামের জিলিং ডুঁড়ি এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুরুলিয়ার বোরো থানার যমুনা বাঁধ গ্রামের জিলিং ডুঁড়ি এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার আনুমানিক বেলা ২.৩০ টা নাগাদ ওই এলাকা থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুনীল সরেন (৩৮)। তাঁর বাড়ি বরাবাজার থানার শশাঁডি গ্রামে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।