পুরুলিয়া ১: বিশ্ব বাইসাইকেল দিবস উদযাপন: সাইকেল চালিয়ে ৫ কিমি পথ ঘুরলেন পুরুলিয়ার ১ নম্বর ব্লকের বিডিও ও অন্যান্য আধিকারিকেরা
পরিবেশ সচেতনতা এবং সুস্বাস্থ্যের বার্তা দিতে জেলা জুড়ে সাড়ম্বরে উদযাপিত হলো বিশ্ব বাইসাইকেল দিবস। জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি রবিবার পুরুলিয়া ১ নম্বর ব্লকেও এই দিনটি বিশেষ উৎসাহের সাথে পালন করা হয়। বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে রবিবার সকালে পুরুলিয়া ১ নম্বর ব্লক অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করা হয়েছিল।