নিতুড়িয়া: নিতুরিয়ার দীঘা অঞ্চলের বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী হাজারি বাউরি
2026এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে বিসর্জন দেওয়ার সংকল্প নিয়ে জয় সু নিশ্চিত করতে বুধবার রঘুনাথপুর বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী হাজারী বাউরি নিতুড়িয়া ব্লকের দীঘা অঞ্চলের বিভিন্ন গ্রামে গ্রামে জন সম্পর্ক করে নির্বাচনী প্রচার সারলেন।প্রখর রৌদ্রকে উপেক্ষা করেই এদিন প্রচার চালান হাজারী বাউরি। নির্বাচনী প্রচার চলাকালীন এলাকার মানুষ জনদের স্বতঃস্ফূর্ত উৎসাহ উদ্দীপণা ছিল চোখে পড়ার মত। মহিলারাও বাড়ি থেকে বেরিয়ে প্রার্থীকে হাত নেড়ে সমর্থন জানান।