পুরুলিয়া ১: পুরুলিয়ায় রাজনৈতিক সৌজন্য: তৃণমূল কার্যালয় থেকে বিজেপির পতাকা সরালেন বিজেপি কর্মীরাই
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য রাজনীতির উত্তপ্ত পরিস্থিতির মাঝেই এক বিরল ও সৌজন্যমূলক দৃশ্যের সাক্ষী থাকল পুরুলিয়া শহরের ১১ নম্বর ওয়ার্ড। উক্ত ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কার্যালয় দখল করে যে বিজেপির পতাকা লাগানো হয়েছিল, বৃহস্পতিবার তা সসম্মানে সরিয়ে নিলেন খোদ বিজেপি কর্মীরাই। শুধু তাই নয়, কার্যালয়টি পুনরায় তৃণমূল নেতৃত্বের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।