পুরুলিয়া ১: আবির মেখে নৃত্যের সাথে ধুলটে মাতলো উচালী গ্রামের পুরুষ ও মহিলারা
পুরুলিয়া এক নম্বর ব্লকের অন্তর্গত উচালী গ্রামে অনুষ্ঠিত হয়েছিল তিনদিন ব্যাপী হরিনাম সংকীর্তন। আজ সেই হরিনাম সংকীর্তন এর ধুলট উপলক্ষে গ্রামের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল হরি মন্দির প্রাঙ্গণে। গ্রামের পুরুষ এবং মহিলারা ধুলোটে একে অপরকে আবির মাখিয়ে ধুলোট উদযাপন করেন নৃত্যের সাথে।