রঘুনাথপুর ২: মহরম উপলক্ষে হদলা গ্রামের আমবাগানে শোভাযাত্রা ও লাঠি খেলার আয়োজন, লাঠিখেলা দেখতে প্রচুর মানুষের ভিড়
মহরম উৎসব উপলক্ষে লাঠিখেলার আয়োজন করা হল পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের চেলিয়ামা ও জোরাডি অঞ্চলের হদলা গ্রামে।এই গ্রামের মহরম কমিটির উদ্যোগে লাঠিখেলার আয়োজন করা হয়।এছাড়া এই এলাকার শ্বেতপলাশ, উসিড়, তালটাঁড়,সগড়কা, গ্রামের মহরম উৎসব কমিটি গুলির পক্ষ থেকে আজ বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে হদলা আমবাগানে এসে পৌঁছায়। আয়োজন করা হয়েছিল। এরপর সেখানে লাঠিখেলায় অংশগ্রহণ করেন মহরম উৎসব কমিটি গুলি।আর এই লাঠিখেলা দেখতে প্রচুর মানুষের ভিড়।