ইটাহার: বিচারাধীন বৈধ ভোটারদের তালিকাভূক্ত করতে ইটাহার চৌরঙ্গী মোড়ে প্রাক্তন MLA অমল আচার্যর নেতৃত্বে ধর্ণা কংগ্রেসের
SIR প্রক্রিয়ায় প্রায় ৫৩ হাজার ভোটারকে বিচারাধীন করে রাখার প্রতিবাদে ধর্ণা কর্মসূচি কংগ্রেসের। সোমবার ইটাহার ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয় চৌরঙ্গী মোড় এলাকায়। এদিনের ধর্ণা কর্মসূচিতে নেতৃত্ব দেন ইটাহারের প্রাক্তন MLA তথা কংগ্রেস নেতা অমল আচার্য। জানা গিয়েছে, ইটাহার বিধানসভায় SIR প্রক্রিয়ায় বিচারাধীন ভোটারের সংখ্যা ৫৩ হাজার ৮৬০ জন। ফলে বিচারাধীন বৈধ ভোটারদের তালিকাভুক্ত করতে এদিনের ধর্ণা কর্মসূচি বলে জানা গিয়েছে।