নিতুড়িয়া: নিতুরিয়ার ভামুরিয়া অঞ্চলের বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন রঘুনাথপুর বিধানসভার BJP প্রার্থী মামণি বাউরি
তৃণমূল সরকারকে 2026এর বিধানসভা নির্বাচনে বিসর্জন দেওয়ার সংকল্প নিয়ে জয় সু নিশ্চিত করতে শনিবার প্রায় সারাদিন ধরেই রঘুনাথপুর বিধানসভার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মামণি বাউরি নিতুড়িয়া ব্লকের ভামুরিয়া অঞ্চলের ভামুরিয়া, আলকুশা, আসনমনি,হিরাকুন সহ বিভিন্ন গ্রামে গ্রামে জন সম্পর্ক করে নির্বাচনী প্রচার সারলেন।প্রখর রৌদ্রকে উপেক্ষা করেই শনিবার নির্বাচনী প্রচার চলাকালীন এলাকার মানুষ জনদের স্বতঃস্ফূর্ত উৎসাহ উদ্দীপণা ছিল চোখে পড়ার মত।