পুরুলিয়া ১: সামান্য বচসা থেকে অশান্তির আশঙ্কা: বলরামপুরে পুলিশের তৎপরতায় ধৃত ৪
ভোট পরবর্তী হিংসা রুখতে এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ গ্রহণ করল বলরামপুর থানার পুলিশ। একটি সিগারেটের দোকানে সামান্য বচসাকে কেন্দ্র করে বড়সড় অশান্তি ছড়ানোর আশঙ্কায় চার ব্যক্তিকে গ্রেফতার করে এদিন আদালতে পেশ করা হয়েছে।ধৃতদের নাম শীতল ঘোষ শক্তি ঘোষ সূর্যকান্ত ঘোষ এবং মোহন জোশি। ধৃতদের এদিন কোটে পেশ করা হয়।