পুঞ্চা: কেন্দা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো মানবাজার সার্কেল আবগারি দপ্তর
Puncha, Purulia | Jul 16, 2026 গোপন সূত্রে খবর পেয়ে কেন্দা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো মানবাজার সার্কেল আবগারি দপ্তর।বৃহস্পতিবার রাত্রি ৯ টা নাগাদ আবগারি দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী কেন্দা থানার অন্তর্ভুক্ত পিপড়াগড়া,বামোনগড়া, রাজনোয়াগড়,কুড়ুকতুপা এলাকায় অভিযান চালানো হয়।এদিন অভিযান চালিয়ে ৭২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ৩০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।সাথে মদ তৈরির জন্য ৩ সেট ড্রাম এবং ৫ টি অ্যলুমিনিয়ামের হাঁড়ি বাজেয়াপ্ত করা হয়।