কুড়মালি বিষয়ে একদিনের কর্মশালা হল আড়শা কলেজে। শনিবার কলেজের কুড়মালি বিভাগের উদ্যোগে ও সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় যোগ দেন সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কুড়মালি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সনৎ কুমার মাহাতো। ছিলেন কলেজের পরিচালন সমিতির সভাপতি শুষেন চন্দ্র মাঝি, কলেজের অধ্যক্ষ বিদ্যাপতি কুমার । এদিন অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে পালিত হয় আন্তর্জাতিক ভাষা দিবস।