রায়গঞ্জ: রমনবমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন রামনবমী সমিতির
রমনবমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রাকে কেন্দ্র করে সোমবার দুপুরে উত্তর দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন রামনবমী উদযাপন সমিতির সদস্যরা। এদিন দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের সম্পাদক সৌমিত্র দে বলেন প্রত্যেক বছরের মত এ বছরও রামনবমী বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে উদয়পুর রামনবমী মাঠ থেকে শুরু করে শহর পরিক্রমা করে শেষ হবে স্টেশনে ২ নম্বর প্লাটফর্মে।