পাড়া: পাড়া ব্লকের পাহাড়িগোড়া মোড়ে বিজেপির মন্ডল তিনের কার্যালয়ে বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো
Para, Purulia | May 2, 2026 পাড়া ব্লকের পাহাড়িগোড়া মোড়ে বিজেপির মন্ডল তিনের কার্যালয়ে শনিবার বিকেল পাঁচটা নাগাদ বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো। আগামী ৪ই মে বিধানসভা নির্বাচন ২০২৬ এর ভোট গণনা এবং সেই ভোট গণনা কে কেন্দ্র করে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো। এদিন পাড়া মন্ডল তিনের সমস্ত নেতৃত্ব দের নিয়ে বিশেষ বৈঠক করেন মন্ডল সভাপতি জয়দেব মন্ডল। উপস্থিত ছিলেন জেলা সম্পাদিকা রাধিকা মন্ডল, মন্ডল সহসভাপতি চিনিবাস মাহাতো, মন্ডল সাধারণ সম্পাদক দীনেশ চৌধুরী, জ্যোৎস্না বাউরি, সহ অন্যান্যরা।