বান্দোয়ান: বান্দোয়ান বিধানসভা এলাকায় চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান বরাবাজার সার্কেল আবগারি দপ্তরের
বান্দোয়ান বিধানসভা এলাকায় চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো বরাবাজার সার্কেল আবগারি দপ্তর।বুধবার রাত্রি ৯.৩০ টা নাগাদ বরাবাজার সার্কেল আবগারি দপ্তর সূত্রে জানা যায় বোরো থানার কালাপতি,লায়াগড়া, জামতোড়িয়া,বুড়িবাঁধ এলাকায় অভিযান চালানো হয়।অভিযান চালিয়ে ১৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ও ৭০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।সাথে মদ তৈরির জন্য ৮ টি অ্যালুমিনিয়ামের হাঁড়ি বাজেয়াপ্ত করা হয়।