রায়গঞ্জ: রায়গঞ্জে শুরু দ্রোন প্রযুক্তির কর্মশালা, আধুনিক শিক্ষায় নতুন দিশা
বিদ্যা ভারতীর উদ্যোগে রায়গঞ্জের মাড়াইকুড়া ইন্দ্রমোহন বিদ্যাভবনে বৃহস্পতিবার দ্রোন প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক বিশ্বজিৎ মণ্ডল জানান, এতে ৪০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। কর্মশালায় দ্রোন প্রযুক্তির ব্যবহার ও সম্ভাবনা সম্পর্কে শিক্ষার্থীদের প্রাথমিক ধারণা দেওয়া হয়। তিনি বলেন, এই উদ্যোগ পড়ুয়াদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হবে।