রাজনগর: হাড় কাঁপানো শীতে পুলিশের মানবিক হাত, চন্দ্রপুরে শতাধিক দুঃস্থের হাতে কম্বল
অন্যান্য বছরের তুলনায় এবার শীত বেশ জাকিয়ে বসেছে। হাড় হিম করা শীতে কমবেশি সবারই জবুথবু অবস্থা। বিশেষ করে অসহায় দুস্থদের অবস্থা আরো শোচনীয়। সেই সমস্ত পরিবারের কথা মাথায় রেখে বীরভূম জেলা পুলিশের উদ্যেগে এবং চন্দ্রপুর থানার ব্যবস্থাপনায় রবিবার চন্দ্রপুর থানার অন্তর্গত পদমপুর ও সীতাশাল গ্রামের প্রায় শতাধিক দুঃস্থ মানুষের হাতে এই শীতবস্ত্র তথা কম্বল বিতরন করা হল।