দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার বিভিন্ন এলাকা থেকে মোবাইল চুরির অভিযোগে বাসন্তী থানার কাঁঠাল বেরিয়া এলাকা থেকে মোশারফ পুরকাইত নামে এক চোরকে শুক্রবার দিন গভীর রাতে গ্রেফতার করে গোসাবা থানার পুলিশ। ধৃতকে শনিবার বিকালে আলিপুর আদালতে তোলা হলে বিচারক ধৃতের ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন শনিবার সন্ধ্যায়। গোসাবা থানার পুলিশ জানিয়েছে ধৃতের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও একটি ট্যাব উদ্ধার করা হয়েছে।