পুরুলিয়া ১: শান্তিরাম মাহাতোর হাত ধরে ধাদকিডিতে বিজেপিতে ধস: তৃণমূলে যোগ ১০টি পরিবারের
বিধানসভা নির্বাচনের আগে পুরুলিয়া ১ নম্বর ব্লকের অন্তর্গত ধাদকিডি গ্রামে বড়সড়সড় ভাঙন ধরল বিজেপি শিবিরে। বুধবার বলরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতোর হাত ধরে ১০টি পরিবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।