বাঘমুণ্ডী: হাওড়ায় ‘সারথি’ প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর, পুরুলিয়ার বাঘমুণ্ডিতেও পড়ুয়াদের হাতে উঠল সাইকেল
হাওড়ায় ‘সারথি’ প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর, পুরুলিয়ার বাঘমুণ্ডিতেও পড়ুয়াদের হাতে উঠল সাইকেল শিক্ষা প্রসারের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের শরীরচর্চায় উৎসাহ দিতে এবং স্কুলে যাতায়াতের সুবিধা গড়ে তুলতে রাজ্য জুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘সারথি’ প্রকল্প। মঙ্গলবার হাওড়া থেকে এই কর্মসূচির শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি ২০২৬-২৭ অর্থবর্ষে প্রায় ৫০৮ কোটি টাকা ব্যয়ে রাজ্যের ১২ লক্ষ ৫৯ হাজার ছাত্র-ছাত্রীকে সাইকেল দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকা