রায়গঞ্জ: প্রণয় ঘটিত সম্পর্কের সমস্যায় আত্মঘাতী যুবক, এমন অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের ছত্রপুরে, তদন্তে পুলিশ
যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জের ছত্রপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। শনিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত যুবকের নাম সুরজিৎ বর্মন, বয়েস আনুমানিক ১৮ বছর, বাড়ি রায়গঞ্জের ছত্রপুরে। পরিবারের অভিযোগ প্রণয় ঘটিত কারনে সমস্যা তৈরী হওয়ায় আত্মঘাতী হয়েছে যুবক।