পুরুলিয়া ১: বিধানসভা নির্বাচন: এলাকায় শান্তি বজায় রাখতে জে কে কলেজ রোডে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ
রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ভোটগ্রহণের আর মাত্র দুদিন বাকি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে আত্মবিশ্বাস জাগাতে এবং এলাকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে তৎপর প্রশাসন। সন্ধ্যায় পুরুলিয়া শহরের গুরুত্বপূর্ণ জেকে কলেজ রোড এলাকায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী।এদিনের রুট মার্চে বিশেষ নজর কেড়েছে কেন্দ্রীয় বাহিনীর পুরুষ ও মহিলা জওয়ানদের যৌথ উপস্থিতি।