পাড়া: পাড়া বিধানসভায় জবড়রা ঝাঁপড়া ১ নং অঞ্চলে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন নদীয়ার চাঁদ বাউরী
Para, Purulia | Apr 12, 2026 আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পাড়া বিধানসভার পাড়া ব্লকের জবড়রা ঝাঁপড়া ১ নং অঞ্চলে জোরকদমে নির্বাচনী প্রচার চালালেন বিজেপির প্রার্থী নদীয়ার চাঁদ বাউরী। রবিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই প্রচারে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি একাধিক গ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা করেন। এদিনের প্রচার কর্মসূচির শুরু হয় শাঁকড়া,ঝাঁপড়া,জবড়রা,ঝাঁপড়া চটি,বাগালিয়া,লয়াড়া সহ বিভিন্ন এলাকায় শোভাযাত্রা ও জনসংযোগ করেন তিনি। বাজনা ও মিছিলকে কেন্দ্র