রঘুনাথপুর ১: বকেয়া বেতনের দাবিতে রঘুনাথপুর মহকুমা হাসপাতালের অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের কর্মবিরতি ও বিক্ষোভ
দুর্গাপুজোর উৎসবের মধ্যেই বকেয়া বেতনের দাবিতে শুক্রবার থেকে অনির্দিষ্ট সময়ের জন্য কর্মবিরতি ও বিক্ষোভে সামিল হলেন পুরুলিয়ার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী ও চুক্তি ভিত্তিক স্বাস্থ্য কর্মীরা।আন্দোলনকারীদের অভিযোগ দুর্গাপুজোর ষষ্ঠী পার হলেও গত মাসের মাত্র 9হাজার টাকা বেতন এখনো হাতে পান নি তারা।যার জন্যই হাসপাতালের প্রায় 300জন কর্মী উৎসবের আবহে চরম আর্থিক সংকটে পড়েছে।