বারাসত-শিয়ালদহ রুটে চালু হলো এসি লোকাল, তবে টিকিটহীন যাত্রীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রেলের।
তীব্র দাবদাহে নিত্যযাত্রীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে বারাসত-শিয়ালদহ রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো এসি লোকাল ট্রেন। নতুন এই পরিষেবায় একদিকে যেমন যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে, তেমনই টিকিট কাটার বিষয়েও কঠোর অবস্থান নিল পূর্ব রেল। প্রথম দিনেই বিনা টিকিটে এসি লোকালে চড়তে গিয়ে ধরা পড়েছেন বেশ কয়েকজন যাত্রী, যাদের গুণতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা। রেল কর্তৃপক্ষের স্পষ্ট বার্তা—পরিষেবাটি দীর্ঘস্থায়ী করতে এবং ট্রেনের সংখ্যা বাড়াতে যাত্রীদের অবশ্যই বৈধ টিকিট কেটে সফর করতে হবে।
ট্রেনের সময়সূচী:
শিয়ালদহ থেকে ছাড়বে: সকাল ১০:৩৩ মিনিটে (বারাসত পৌঁছাবে ১১:১৮ মিনিটে)।
বারাসত থেকে ছাড়বে: সকাল ১১:২৯ মিনিটে (শিয়ালদহ পৌঁছাবে ১২:১৩ মিনিটে)।
(উল্লেখ্য: এই ট্রেনটি বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনে থামবে।) সুব্রত রায় রিপোর্ট BMG News Bangla
#ACLocal #BarasatToSealdah #EasternRailway #IndianRailways #ComfortCommute #TrainUpdate #SealdahDivision #TravelSmart #TicketCheck #RailNews #BengaliNews #CommuterLife