পুঞ্চা: কেন্দার পানিপাথর মোড়ে পথ দূর্ঘটনায় আহত এক বাইক আরোহী
দুর্ঘটনায় আহত হলেন এক বাইক আরোহী। শনিবার দিন আনুমানিক বিকেল তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে কেন্দা থানার অন্তর্গত পানিপাথর অঞ্চলের পানিপাথর মোড়ে।এই দুর্ঘটনায় রাজেন মাহাতো,বাড়ি পুনুড়া গ্রামে আহত হন।পরবর্তীকালে আহতকে উদ্ধার করে নিকটবর্তী চাকলতোড় হাসপাতালে নিয়ে আসা হয়। জানা যায় বাইক আর ঐ রাস্তায় দিয়ে যাবার সময় কুকুর বাইকের সামনে চলে আসাই এই দুর্ঘটনা ঘটে।