মানবাজার ২: চোলাই মদের বিরুদ্ধে পুলিশের বড়সড় অভিযান বোরো থানার জামতোড়িয়া এলাকায়
চোলাই মদের বিরুদ্ধে পুলিশের বড়সড় অভিযান বোরো থানা এলাকায়।শুক্রবার রাত্রি ৯.৩০ টা নাগাদ জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে বোরো থানার অন্তর্ভুক্ত জামতোরিয়া এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।জামতোড়িয়া আইসির নেতৃত্বে এদিন অভিযান চালিয়ে ৪০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ১০০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।চোলাই মদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামী দিনেও চলবে বলে জানিয়েছে পুলিশ।