পুরুলিয়া ১: ভোটের প্রচারে আসছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি তার এই প্রস্তুতি তুঙ্গে রায় বাঘিনী মাঠে
আগামী রবিবার পুরুলিয়া শহর লাগোয়া সৈনিক স্কুলের কাছে রায়বাঘিনীর মাঠে ৯ বিধানসভার বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির দাবী লক্ষাধিক মানুষের সমাগম হবে এই জনসভায়। ইতিমধ্যেই এস পি জি, পুলিশ এবংপ্রশাসনের আধিকারিকরা এই মাঠে প্রস্তুতি খতিয়ে দেখেন। রবিবার প্রধান মন্ত্রী সৈনিক স্কুলের হেলিপ্যাডে নামবেন। প্রায় এক ঘন্টা সভা করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফল ঘিরে কড়া নিরাপত্তা রয়েছে। মুল নিরাপত্তার দায়িত্বে রয়েছে SPG।