পুরুলিয়া ২: মহাজড়ুয়াহী পরবে আচমকা অসুস্থ যুবতী, উদ্ধার করে হাসপাতালে পাঠালেন জেলা পুলিশ সুপার
কড়াডি মাঠে আয়োজিত কর্মী সমাজের 'মহাজড়ুয়াহী' অনুষ্ঠানে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এক যুবতী। জনসমুদ্রের মধ্যে ওই যুবতী অসুস্থ হয়ে পড়লে তৎক্ষণাৎ বিষয়টি নজরে আসে জেলা পুলিশ সুপার কুমার সানিরাজের। তাঁর দ্রুত তৎপরতা ও পুলিশ প্রশাসনের মানবিক উদ্যোগে তড়িঘড়ি যুবতীকে উদ্ধার করে পুলিশের নিজস্ব গাড়িতেই হাসপাতালে পাঠানো হয়।