রায়গঞ্জ: বিধানসভা ভোটের আগে জনসংযোগে জোর, রায়গঞ্জে উন্নয়নের সংলাপে বিধায়ক কৃষ্ণ কল্যাণী
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ বাড়াতে রায়গঞ্জের ১ নম্বর ওয়ার্ডে ‘উন্নয়নের সংলাপ’ কর্মসূচি করলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সভায় নিজের বিধানসভা এলাকার উন্নয়নের খতিয়ান তুলে ধরে আগামীবার নির্বাচিত হলে রায়গঞ্জকে রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ বিধানসভা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শিব শংকর রায় চৌধুরী, প্রাক্তন কাউন্সিলর নয়ন দাস, শহর মহিলা তৃণমূল সভানেত্রী শিল্পী দাস সহ অন্যান্য নেতৃত্ব।