কামিলের মৃ*ত্যু*র প্রতিবাদে কাটিগড়ায় ভারতমালা প্রকল্পের ক্যাম্প ঘেরাও
কাটিগড়ার তারিনীপুরে আট বছরের শিশু কামিল উদ্দিন মজুমদারের মৃ*ত্যু*র প্রতিবাদে রবিবার ভারতমালা প্রকল্পের ঠিকাদার সংস্থা জণ্ডু ইনফ্রাটেক লিমিটেডের ক্যাম্প ঘেরাও করে বিক্ষোভ দেখান শতাধিক গ্রামবাসী। তাদের অভিযোগ, নির্মাণকাজে নিরাপত্তার ঘাটতির কারণেই শিশুটির মৃ*ত্যু হয়েছে। তারা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও মৃতের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানান।