রবিবার গভীর রাতে লাটিমারা গ্রামে যৌথ অভিযানে প্রায় ৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। হাসান আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন কাটিগড়া থানার ওসি নব কুমার সৈকিয়া। তাঁর সঙ্গে ছিলেন কালাইন থানার উপ-পরিদর্শক বিশাল সিনহা,কাটিগড়া থানার এস আই জ্যোতিষ নাথ, এস আই সামান আলী মজুমদার-সহ পুলিশ বাহিনী।