পুরুলিয়া ১: বিজেপির বিজয় মিছিল গাড়াফুসড় গ্রামে
নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের জয়ী প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সেই ধারা বজায় রেখে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি গাড়াফুসড় এলাকায় বিশাল বিজয় মিছিল করল ভারতীয় জনতা পার্টি দুপুর থেকেই গাড়াফুসড় এলাকায় ভিড় জমাতে শুরু করেন গেরুয়া শিবিরের কর্মী ও সমর্থকরা। গোটা এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। মিছিলে অংশগ্রহণকারী সমর্থকদের হাতে ছিল দলীয় পতাকা এবং গলায় ছিল গেরুয়া আবির।