বান্দোয়ান: বান্দোয়ানের সুপুরুডি গ্রামে এক ফেরিওয়ালার রক্তাক্ত দেহ উদ্ধার করলো পুলিশ
এক ব্যক্তির বাড়ি থেকে ফেরিওয়ালার রক্তাক্ত দেহ উদ্ধার করল বান্দোয়ান থানার পুলিশ। ঘটনা মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ বান্দোয়ানের সুপুরুড়ি গ্রামের। মৃতের পরিবারের অভিযোগ সকালে গ্রামে বাসনপত্র বিক্রি করতে যায় ওই ফেরিওয়ালা। পরে তাকে মারধর করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ফেরিওয়ালার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বান্দোয়ান থানার পুলিশ। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।