পুরুলিয়া ২: বকেয়া বেতনের দাবিতে দেবেন মাহাতো মেডিক্যাল কলেজে চতুর্থ শ্রেণীর কর্মীদের কর্মবিরতি
গত দুই মাসের বকেয়া বেতন ও প্রভিডেন্ট ফান্ডের দাবিতে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (হাতোয়াড়া ক্যাম্পাস) চতুর্থ শ্রেণীর কর্মীরা সোমবার থেকে কর্মবিরতি শুরু করেছেন। একটি বেসরকারি সংস্থার অধীনে কর্মরত প্রায় ১০০ জন গ্রুপ-ডি কর্মী বেতন না পেয়ে চরম আর্থিক অনটনের মুখে পড়েছেন। বারবার হাসপাতাল কর্তৃপক্ষ ও ঠিকাদার সংস্থাকে জানিয়েও সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে তাঁরা এই আন্দোলনে নেমেছেন।