রঘুনাথপুর ২: পাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নদীয়ার চাঁদ বাউরি ৩৩,৭২১ভোটে জয়ী হলেন
পুণরায় দ্বিতীয় বারের জন্য পুরুলিয়ার পাড়া বিধানসভা কেন্দ্রে জয়ী হলেন বিজেপি প্রার্থী নদীয়ার চাঁদ বাউরি। এবারে জয়ী হওয়ার সাথে সাথে নদীয়ার চাঁদ বাউরি দ্বিতীয় বার বিধায়ক হলেন।২৪৫এর পাড়া বিধানসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী মানিক বাউরির চেয়ে ৩৩,৭২১টি ভোট বেশি পেয়ে জয়ী হন। জয়ের উল্লাসে বিজেপির নেতা কর্মীরা আবীর খেলে ডিজে বাজিয়ে উল্লাসে মেতে উঠেন।