বরাবাজার: তিন দিনের আশ্বাসেও মেরামত হয়নি রাস্তা, ফের পথ অবরোধে তেঁতুলাডি গ্রামবাসীরা
রাস্তা মেরামতের দাবিতে ফের পথ অবরোধে সামিল হলেন বরাবাজার ব্লকের তেতুলারি গ্রামের বাসিন্দারা। সিন্দ্রি-চকরিয়া রাস্তার উপর তেতুলারি গ্রামের কাছে তৈরি হয়েছে বড়সড় গর্ত। গ্রামবাসীদের দাবি, এই গর্তে পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কয়েকদিন আগে রাস্তা মেরামতের দাবিতে অবরোধ করেছিলেন তাঁরা। সেই সময় সমষ্টি উন্নয়ন আধিকারিকের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় এবং তিন দিনের মধ্যে রাস্তা মেরামতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে দাবি গ্রামবাসীদের। কিন্তু নির্ধারিত সময় পেরি