শনিবার দুবরাজপুর বিধানসভার অন্তর্গত খয়রাশোল ব্লক অফিসের সামনে আয়োজিত এসআইআর (SIR) সহায়ক ক্যাম্পে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা। এই ক্যাম্পে ভোটার তালিকা সংক্রান্ত গরমিল, নো-ম্যাপিং, নোটিশ ও শুনানি সংক্রান্ত সমস্যায় পড়া সাধারণ মানুষকে সহায়তা করা হয়। বিধায়ক অনুপ সাহা ক্যাম্পে এসে মানুষের অভিযোগ শোনেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন।