রায়গঞ্জ: নাবালিকা উদ্ধার ও নিরাপত্তার দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ পরিবার, অভিযুক্তদের বিরুদ্ধে হুমকির অভিযোগ
নাবালিকা অপহরণের ঘটনায় দ্রুত উদ্ধার, অভিযুক্তদের গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানালেন কালিয়াগঞ্জের পলইবাড়ি এলাকার এক বাসিন্দা। অভিযোগকারীর দাবি, গত ২৯ মে তাঁর ১৫ বছরের কন্যাকে অপহরণ করা হয়। কালিয়াগঞ্জ থানায় মামলা দায়ের হলেও এখনও উদ্ধার বা কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়ারও অভিযোগ তোলা হয়েছে। অভিযোগপত্রে উল্লিখিত সব তথ্যই অভিযোগকারীর দাবি।