রুসুলডি এলাকায় বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা, বাঘমুন্ডিতে বিজেপির জেলা সভাপতিকে যেতে বাধার অভিযোগ। শুক্রবার দুপুরে বিজেপির পরিবর্তন যাত্রার প্রস্তুতি স্বরূপ পতাকা লাগানোর সময় রসুলডিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। যেখানে বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো, বিজেপি নেতা জলধর মাহাতো, বিরিঞ্চ কুমার , সহ একাধিক কর্মীর উপর হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনি অভিযোগ তুলেছেন বিজেপির নেতা কর্মীরা। যার ফলে জেলা বিজেপির সভাপতি শংকর মাহাতো সহ দল