রঘুনাথপুর ২: মঙ্গলদা মৌতড় অঞ্চলের মৌতড় বাঁন্দা,মন্ডপডাঙ্গা গ্রামে বিজেপির বিজয় মিছিল,আনন্দ উল্লাস
সারা রাজ্যের পাশাপাশি পুরুলিয়ার পাড়া বিধানসভায় বিজেপির জয়ের খুশিতে শুক্রবার দুপুরে প্রখর রৌদ্রকে উপেক্ষা করেই রঘুনাথপুর 2নম্বর ব্লকের মঙ্গলদা মৌতড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁন্দা,মন্ডপডাঙ্গা গ্রামে বিজেপির বিজয় মিছিল আয়োজিত হল। পাড়া বিধানসভার বিজেপি জয়ী প্রার্থী নদিয়ার চাঁদ বাউরী 33 হাজারেরও বেশি ভোটে জয়যুক্ত হয়ে দ্বিতীয়বার বিধায়ক হয়েছেন। সেই জয়ের উল্লাসে এদিন বিজয় মিছিলের আয়োজন করা হয়েছিল।