রঘুনাথপুর ২: রাজ্যের মন্ত্রী তথা পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরিকে BCW কার্যালয়ে সম্বর্ধনা জানালো দলীয় কর্মীরা
রাজ্যের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন পুরুলিয়ার পাড়া বিধানসভার দু বারের বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি।বৃহস্পতিবার পুরুলিয়ার রঘুনাথপুর 2নম্বর ব্লকের BCW র দলীয় কার্যালয়ে নদিয়ার চাঁদ বাউরি পৌঁছাতেই দলের বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থক থেকে নেতৃত্ববৃন্দরা আসেন। মন্ত্রী নদিয়ার চাঁদ বাউরিকে ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা জানান। পাশাপাশি বেশ কিছুক্ষণ ধরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।