পুঞ্চা: গোপন সূত্রে খবর পেয়ে পুঞ্চা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে মানবাজার সার্কেল আবগারি দপ্তর
Puncha, Purulia | Sep 21, 2026 গোপন সূত্রে খবর পেয়ে পুঞ্চা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে মানবাজার সার্কেল আবগারি দপ্তর।সোমবার রাত্রি ৮.৩০ টা নাগাদ আবগারি দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী পুঞ্চা থানার বরাকোচা,কাপাসগড়া, বাঁধবহাল,পুঞ্চা এলাকায় অভিযান চালানো হয়।এদিন অভিযান চালিয়ে ৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ১০ লিটার চোলাই মদ নষ্ট করা হয় বলে সূত্রের খবর।সাথে একটি ড্রামও বাজেয়াপ্ত করা হয়।