পুরুলিয়া ১: বাসে প্রস্রাব করার প্রতিবাদ করায় ছুরি মারল দুষ্কৃতীরা, দিগুডি পাড়া থেকে ধৃত ১
প্রকাশ্য দিবালোকে বাস স্ট্যান্ডে প্রস্রাব করা ও অসভ্য আচরণের প্রতিবাদ করতে গিয়ে রক্তাক্ত হতে হলো দুই ভাইকে। ঘটনায় গুরুতর জখম হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এক যুবক। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এসকে আকবর ওরফে বাসু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি স্থানীয় দিগুডি পাড়া এলাকায়। শনিবার তাকে পুরুলিয়া আদালতে পেশ করা হয়।