বরাবাজার: অন্নপূর্ণা ভান্ডারের সাফল্য উদযাপন, বদলডিতে মহিলাদের অভিনন্দন সভা
অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প সাফল্যের পরেই রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী কে অভিনন্দন জানাতে পথে নেমেছে মহিলারা। অভিনন্দন পদযাত্রা মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে অভিনন্দন ও ধন্যবাদ জানাতে রাজ্য জুড়ে আয়োজিত হচ্ছে পদযাত্রা সঙ্গে অভিনন্দন সভা। সেই কর্মসূচিরই অঙ্গ হিসেবে বরাবাজার ব্লকের অন্তর্গত বদলডি গ্রামে রবিবার বিকেলে আয়োজিত হল মহিলাদের অভিনন্দন পদযাত্রা ও ফুটবল ময়দানে অভিনন্দন সভা।