বরাবাজার: উৎসব হোক আনন্দের, সম্প্রীতির বার্তা নিয়ে বরাবাজার থানায় শান্তি সভা
শারদীয়া দুর্গোৎসবকে আনন্দ, সম্প্রীতি ও শান্তির উৎসবে পরিণত করার বার্তা নিয়ে বরাবাজার থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো শান্তি সভা। বৃহস্পতিবার সন্ধ্যায় বরাবাজার থানা চত্বরে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন থানা এলাকার বিভিন্ন দুর্গোৎসব কমিটির সদস্য, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মসজিদ কমিটির প্রতিনিধিরা। দুর্গাপুজোকে ঘিরে যাতে কোথাও আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে এবং উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে পুজো উপভোগ করতে পারেন—সেই বিষয