নাবালিকা অপহরণের অভিযোগে গ্রেপ্তার যুবক।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরের পর থেকে ১৪ বছরের এক নাবালিকা পাওয়া যাচ্ছে না।এক যুবক নাবালিকাকে অপহরণ করেছে, বলে অভিযোগ।কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ছিলেন নাবালিকার মা।তদন্তে নেমে রবিবার রাত্রী সাড়ে আটটার সময় কাশীপুর থানার পুলিশ উদ্ধার করে নাবালিকাকে এবং নাবালিকাকে অপহরণের অভিযোগে কাশীপুর থানার বেলডাঙ্গা গ্রামের যুবক অমৃত বাউরী নামে এক যুবককে গ্রেপ্তার করে কাশীপুর থানার পুলিশ।